১৭/০২/২০২৬, ৬:৫৭ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৭/০২/২০২৬, ৬:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শহীদ বুদ্ধিজীবী দিবসে সরকারি অফিসে আলোকসজ্জা, পিরোজপুরে সমালোচনার ঝড়

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে পিরোজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জেলা মৎস্য অফিসে রংবেরঙের আলোকসজ্জা করা হয়েছে। রাষ্ট্রীয় শোক দিবসে এ ধরনের আলোকসজ্জা ঘিরে সচেতন মহলে তীব্র সমালোচনা ও প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্টদের বক্তব্য জানতে পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজিজুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। একইভাবে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতকে বারবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এক বীর মুক্তিযোদ্ধার সন্তান বলেন, “যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, সেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ দিবসে এ ধরনের আলোকসজ্জা চরম অবমাননাকর। এটি শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান। দেখে মনে হচ্ছে, এটি যেন বাংলাদেশের কোনো সরকারি অফিস নয়- পূর্ব পাকিস্তান আমলের কোনো দপ্তর।”

স্থানীয়রা বলছেন, শহীদ বুদ্ধিজীবী দিবস একটি গভীর শোক ও আত্মসমালোচনার দিন। এ দিনে রাষ্ট্রীয় শোকের মর্যাদা রক্ষা করা এবং সরকারি দপ্তরগুলোর দায়িত্বশীল ও সংবেদনশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন