০২/০৩/২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শহীদ নাজমুল হাসানের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু আনিসুর রহমান খোকন তালুকদারের

জুলাই যোদ্ধা শহীদ সৈয়দ নাজমুল হাসানের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মাদারীপুর–৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী তিনি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচি পালন করেন। কর্মসূচির শুরুতে তিনি শহীদ নাজমুল হাসানের কবর জিয়ারত করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। এরপর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
গণসংযোগকালে খোকন তালুকদার খোয়াজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি যান এবং হাট-বাজারের দোকানপাটে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন,আগামী দিনের রাজনীতি হবে স্বচ্ছ ও সততার ভিত্তিতে পরিচালিত। শহীদদের ত্যাগের সম্মান রক্ষা করাই আমাদের অঙ্গীকার। তাঁদের আত্মত্যাগকে সামনে রেখে আগামীর রাষ্ট্র কাঠামো নির্মাণে বিএনপির ৩১ দফা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন,আমরা প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব দিতে চাই, যাতে সবাই মৌলিক অধিকার ভোগ করতে পারে। অন্যায় কাজের সঙ্গে আমরা কখনো জড়াব না, অন্যায়কে প্রশ্রয় দেব না এই মনোভাব নিয়েই আজ নির্বাচনের মাঠে কাজ করছি।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হালদার, যুবদলের সাবেক সভাপতি ফারুক বেপারী, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সী ইরাদ, কৃষক দলের সদর উপজেলা শাখার সদস্য সচিব এস এম রোমান সম্রাটসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পড়ুন: নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ

দেখুন: ‘গ্রিনল্যান্ড আমাদের চাই’ ডেনমার্কের সঙ্গে নতুন সং\ঘা\তে ট্রাম্প |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন