বিজ্ঞাপন

শহীদ আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি : নাহিদ ইসলাম

শহীদ আবরার ফাহাদের দেখানো পথেই জাতীয় নাগরিক কমিটি রাজনীতি করছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আবরার ফাহাদের দেখানো বাংলাদেশ পন্থীপথ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ, আগ্রাসন বিরোধী পথেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। তিনি বলেন,আবরার থেকে আবু সাঈদ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গত ১৬ বছরে যারা,গুম,খুন ও নির্যাতনের শিকার হয়েছে আমরা সেই সকল শহীদ ও নির্যাতিত মানুষকে ধারণ করি। দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা সেই শহীদদের আকাঙ্খাকে ধারণ করি।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের নাহিদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন,২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের পর ২০১৯ সালে আবরার হত্যা একটি বড় ঘটনা ছিল জাতীয় রাজনীতিতে। আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদের আন্দোলন বাংলাদেশের রাজনীতির মোড় ঘুড়িয়ে দিয়েছিল। আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইটা আবার শুরু হয়েছিল। “দিল্লি না ঢাকা” স্লোগান উঠেছিল।

এর আগে এনসিপি নেতাদের গাড়ি বহর কুষ্টিয়া শহর থেকে শহীদ আবরার ফাহাদের গ্রামের বাড়ি রায়াডাঙ্গা পৌছায়। সেখানে কবর জিয়ারত শেষে আবরারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন নেতৃবৃন্দ। এরপর দিনব্যাপী পদযাত্রা কর্মসূচী শুরু করেন। এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, খুলনা বিভাগের সংগঠক নয়ন আহম্মেদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সকালে কুষ্টিয়ার একটি রিসোর্টে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এনসিপি নেতারা।

পড়ুন: ময়মনসিংহে পীরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দেখুন: ‘দেশ আমাদের সবার, কোন দল বা ব্যক্তির নয়

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন