২৪/০২/২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
19.3 C
Dhaka
২৪/০২/২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পরিবারের জিম্মায় ছেড়ে দিল শাওন ও সাবাকে: ডিবি

অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক হয় । ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানান, জিজ্ঞাসাবাদের পর শুক্রবার বিকেল ৪টায় তাদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ডিবি পুলিশ জানিয়েছে, শাওন ও সাবা তাদের ভুল বুঝতে পেরে সংশোধনের সুযোগ চেয়েছেন।

এর আগে এদিন সন্ধ্যায় এই অভিনেত্রীর জামালপুরে নরুন্দি রেলওয়ে সংলগ্ন বাড়িতে অগ্নিসংযোগ করেন স্থানীয় ছাত্র-জনতা। 

উল্লেখ্য, ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত একটি সভায় শাওনের নাম উঠে আসে, যা তাকে গোয়েন্দা নজরদারিতে রাখার কারণ হতে পারে। এরপর তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এই অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এরপর শুক্রবার সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সোহানা সাবাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি সূত্রে জানা যায়, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

আওয়ামী লীগপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা।

পড়ুন:অভিনেত্রী শাওন গ্রেপ্তার

দেখুন:প্রতারণার শিকার মেহের আফরোজ শাওন, গ্রেপ্তার ১ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন