২৪/০২/২০২৬, ৫:৪৯ পূর্বাহ্ণ
19.3 C
Dhaka
২৪/০২/২০২৬, ৫:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শাওমি ফোন কিনলেই পাচ্ছেন বান্ডেলে সর্বোচ্চ ৪৫% মূল্যছাড়

গ্লোবাল টেক লিড শাওমি বাংলাদেশের গ্রাহকদের জন্য ‘ঈদ উইথ মি’ ক্যাম্পেইনের মোড়কে নিয়ে এলো বিশাল মূল্যছাড়। নির্দিষ্ট স্টোর থেকে নির্দিষ্ট মডেলের ফোন কিনলেই গ্রাহকরা শাওমি ব্র্যান্ডের মোট ৫টি গ্যাজেটের ওপর পেয়ে যাবেন সর্বোচ্চ ৪৫% পর্যন্ত ডিসকাউন্ট। আগামী ২ মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে ৩১ মার্চ পর্যন্ত।

বিজ্ঞাপন

আকর্ষণীয় এই ক্যাম্পেইনে ডিসকাউন্ট পণ্যের আওতায় রয়েছে হাই কোয়ালিটির অত্যাধুনিক ইয়ার বাডস ও স্মার্ট ওয়াচ। ইয়ারবাডসের মধ্যে Redmi Buds 5A, Redmi Buds 5C ও POCO Pods- এই তিনটি মডেলের ওপর ডিসকাউন্ট প্রযোজ্য হবে। পাশাপাশি স্মার্ট ওয়াচের মধ্যে রয়েছে Redmi Watch 5 Active ও Redmi Watch 5 Lite এ দুটি মডেল।

অফারটি পেতে হলে গ্রাহককে শাওমির

যেকোনো অথোরাইজড স্টোর, পিকাবু অথবা গ্যাজেট অ্যান্ড গিয়ার (জি&জি) এর যেকোনো আউটলেট থেকে শাওমি রেডমি নোট ১৪ সিরিজের যেকোনো ফোন কিংবা রেডমি ১৩ (৮+১২৮ জিবি) ভ্যারিয়েন্টের ফোনটি কিনতে হবে।

স্টক থাকা সাপেক্ষে নির্দিষ্ট সময়সীমার মধ্যে গ্রাহক উল্লেখিত মডেলের একটি ফোনের জন্য উল্লেখিত গ্যাজেটের যেকোনো একটি পণ্য ছাড়ে কেনার সুযোগ পাবেন।

পড়ুন : নিয়ে এলো বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৪

দেখুন : ঠাকুরগাঁওয়ে ফাউমি মুরগি পালনে জিলানীর চমক |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন