বিজ্ঞাপন

শাকিব খান সেটে আসলে সবকিছু চেঞ্জ হয়ে যায় : সাবিলা নূর

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক, বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। শোবিজাঙ্গনে লম্বা সময়ের এই পথচলায় কেবল সিনেমায় নাম লেখানো বাকি ছিল সাবিলার। 

বিজ্ঞাপন

সেই অপূর্ণতাটুকুও পূর্ণ হয়েছে। প্রথমবারের মতো ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব-সাবিলা জুটির ‘তাণ্ডব’। 

সাবিলা নূরকে এক্ষেত্রে ভাগ্যবতী বলাই চলে। নাটকের পর চলচ্চিত্রে পা রেখে প্রথম সিনেমাতেই সহকর্মী হিসেবে পেলেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে। 

কেমন ছিল ঢাকাই সিনেমার মেগাস্টারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা? সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতাই জানালেন নায়িকা। 

শুরুতেই শাকিবের প্রশংসায় সাবিলা নূর বলেন, ‘তার (শাকিব খান) একটা অউরা আছে। তিনি অনেক সুদর্শন। যখন সেটে আসেন, সবকিছু যেন চেঞ্জ হয়ে যায়। এতবড় একজন মেগাস্টার সেটা কোনোভাবেই কাউকে বুঝতে দেন না। সেটে যতক্ষণ থাকেন সবাইকে নিয়ে আনন্দে থাকেন, ক্যারেক্টার নিয়ে ভাবেন।’

এরপর নিজের নার্ভাসনেস কাটাতে শাকিবই সাহায্য করেছেন জানিয়ে সাবিলা বলেন, ‘তাণ্ডবের শুটিং সেটে শাকিব খানের সঙ্গে আমার ১০ দিনের মতো শুটিং হয়েছে। এর মধ্যে আমার শুটিংয়ের প্রথম দিনই ছিল শাকিব খানের বিপরীতে। যেটা নিয়ে নার্ভাসনেস ছিল, সেটা আসলে শাকিব খানের কারণেই দূর হয়ে গেছে।’

সাবিলা জানান, নির্মাতা রায়হান রাফীর অ্যাকশন বলার সঙ্গে সঙ্গেই ভয় দূর হয়ে যায়। নায়িকার কথায়, ‘শাকিব খান সেটে আসলেই সবকিছু বদলে যায়। ব্যাপারটা এমন, ‘ও মাই গড মেগাস্টার শাকিব খান!’ ওই জায়গাটা থেকেই একটা নার্ভাসনেস ছিল। কিন্তু অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে ভয়টা কেটে যায়। যখন পরিচালক অ্যাকশন বলেছেন, তখন আর ওনাকে শাকিব খান মনে হয়নি। তখন আমার যে ক্যারেক্টার (নিশাত) সেটার সঙ্গে ওনাকে স্বাধীন (শাকিব খানের চরিত্রের নাম) হিসেবে ভেবে নিয়েছিলাম ‘  

শাকিবের সঙ্গে একটি জায়গাতে নিজের মিল খুঁজে পান সাবিলা। তার কথায়, ‘সাধারণত আমি একটু ‘ইন্ট্রোভার্ট’ স্বভাবের। সেটে শান্ত পরিবেশ পছন্দ করি। শাকিব খানও ঠিক একই রকমই। কোনো ঝামেলাতে নেই, একদম নিজের মতো করে থাকেন। সবসময় সিন নিয়ে চিন্তা করেন, ভাবেন।’

প্রসঙ্গত, সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহার প্রথমদিন থেকেই দেশের প্রায় দেড়শ’র বেশি সিনেমা হলে একযোগে দেখা যাবে শাকিব-সাবিলার ‘তাণ্ডব’।

পড়ুন: প্রথম বিয়ে ভুল সিদ্ধান্ত ছিল: আমির খান

দেখুন: মাত্র দুই বিয়ে করেছেন!একি বললেন শাকিব খান? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন