বিজ্ঞাপন

শাকিব ও সন্তানদের নিয়ে অপু-বুবলীর পাল্টাপাল্টি পোস্ট

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সামাজিক মাধ্যমের লড়াইটা নতুন কিছু নয়। দুজনই মাঝেমধ্যেই শাকিব খান ও সন্তানদের নিয়ে পোস্ট দেন, যা নিয়ে শুরু হয় তাদের বাকযুদ্ধ। কিছুদিন বন্ধ থাকার পর আজ আবার শাকিব ও সন্তানদের নিয়ে স্নায়ুযুদ্ধে জড়ালেন অপু-বুবলী।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে শবনম বুবলী ফেসবুকে একটি পোস্ট দেন। যেখানে ছবিতে দেখা গেছে, শাকিব খান তার ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। আদরে ভরিয়ে দিচ্ছেন সন্তানকে। শাকিব ও শেহজাদের বেশ কিছু ছবি শেয়ার করে বুবলী সেই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘পরিবার—যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না।’

বুবলীর এমন পোস্টের পর থেমে থাকেননি অপু বিশ্বাসও। কিছুক্ষণের মধ্যে তিনিও তার সন্তান আব্রাম খান জয়ের সঙ্গে তার বাবা শাকিব খানের কিছু একান্ত মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেন। 

সেই ছবিগুলোর ক্যাপশনে অপু লেখেন, “বাবা’ এমন একটি শব্দ, যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই। তা-ও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।”

অপু বিশ্বাস যে বুবলীকে খোঁচা মেরে পোস্টটি দিয়েছেন তা বুঝতে বাকি নেই নেটিজেনদের। এরপরই বুবলী ও অপু বিশ্বাসের ভক্তদের মধ্যে লড়াই শুরু হয়। কেউ বুবলীর সমালোচনা শুরু করেন, কেউ কেউ অপু বিশ্বাসের। 

অবশ্য এর আগে এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খোলেন শাকিব। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, শোনা যাচ্ছে আবার নাকি বিয়ে করবেন, তাও আবার সম্বন্ধ করে, পাত্রী নাকি চিকিৎসক! সত্যিই কি ফের সংসারী হবেন?

উত্তরে শাকিব বলেন, ‘মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়া নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার বাবা-মায়ের যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।

পড়ুন: শাকিবের তাণ্ডবে আফরান নিশো নয়, থাকছেন সিয়াম

দেখুন: প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে যা জানালেন পরিকল্পনা উপদেষ্টা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন