বিজ্ঞাপন

শাপলা চত্বরে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২ মাসের মধ্যে দাখিলের নির্দেশ

দুই মাসের মধ্যে শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। নতুন দিন ধার্য করা হয়েছে ১২ জানুয়ারি।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় আসামি রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ২১ জন। সকালে এ মামলায় হাজির করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্লা নজরুল ও সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকে।

একই সঙ্গে চট্টগ্রামের জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। এ মামলায় হাজির করা হয় সাবেক সংসদ সদস্য ফজলে করিমসহ ৫ জনকে। এছাড়া রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলা ও চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

পড়ুন: শপথ নিলেন ২১ বিচারপতি, অসুস্থ থাকায় একজন শপথ নেননি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন