২৬/০২/২০২৬, ২৩:২১ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২৩:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শাপলা না দিলে বাংলাদেশের ৬৪ জেলায় রাজপথে নেমে লড়াই করব : সারজিস আলম

এনসিপি’র উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপিকে শাপলা প্রতীক দিতে নানা টাল বাহানা করা হচ্ছে। বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে। আমরা অবশ্যই মার্কা হিসেবে শাপলা প্রতীক চাই। শাপলা মার্কা নিয়েই আগামী নির্বাচনে এনসিপি অংশ গ্রহণ করবে। আমরা মনে করি শাপলা প্রতীক না দেয়ার কোন প্রশ্নই নাই৷ যেহেতু আইনগত বাঁধা নেই, আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নিবো। যখন এনসিপির প্রাপ্য তা দেওয়া হবে না, তাহলে অবশ্যই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে লড়াই করতে হবে। এনসিপির যদি প্রয়োজন হয় রাজনৈতিক ভাবে রাজপথে লড়াই করবে৷ যদি প্রয়োজন হয় বাংলাদেশের ৬৪ জেলায় এনসিপির অভুথ্যানের নেতৃবৃন্দ রাজপথে নেমে এই অধিকারের জন্য লড়াই করবে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এনসিপির সমন্বয় সভার প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা মনে করি অভ্যুথান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর শুধুমাত্র চাওয়া পাওয়া নির্বাচন কেন্দ্রীক হতে পারে না। আমরাও চাই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তোলনের জন্য নির্বাচন হোক। ফেব্রুয়ারিতে হলেও সমস্যা নেই।
আমরা কোন স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় দিব না। দিবনা বলেই আমরা জুলাই সনদে স্বাক্ষর করেনি৷ কারণ জুলাই সনদে এখন পর্যন্ত আইনগত ভিত্তি আমাদের কাছে স্পষ্ট নয়। জনগণের আকাঙ্খার বিপরীতে গিয়ে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করতে পারে না৷

আগামী নির্বাচনে কোন রাজনৈতিক দলের সাথে জোটগতভাবে নির্বাচনে যাবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, এটি নির্ভর করবে বেশ কিছুর বিষয়ের উপরে।যে রাজনৈতিক দল জুলাই সনদে থাকা মৌলিক সংস্কারগুলো বাস্তবতানের নিশ্চয়তা দিবে। শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিরাপত্তা ও পূর্ণবাসনের কমিটমেন্ট দিবে। কাজে ও কথায় মিল থাকবে তাদের সাথে আমাদের ভোটের জোট হতে পারে৷ এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল আলোচনা করছে৷ এনসিপি যদি এই কমিটমেন্টগুলো পায় তাহলে কোন রাজনৈতিক দলের সাথে জোট হতে পারে৷ যদি না পায় তাহলে শুধু মাত্র কয়েকটি আসনের জন্য এনসিপি জোট হবে না।

জুলাই সনদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত নির্বাচন ঘোষণা না করলে আপনারা অংশ নিবেন না কি এমন প্রশ্নে তিনি বলেন, প্রশ্নই আসে না। গণঅভ্যুত্থানের পরে এই জুলাই সনদ এখন পর্যন্ত অসম্পূর্ণ। এই জুলাই সনদ দিয়ে দায়সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। দায়বদ্ধতার পূরণ করেই নির্বাচনের কথা পূরণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন চিন্তাই করতে পারে না।

তিনি আরো বলেন, আজ থেকে বাংলাদেশ এনসিপির জেলা পর্যায়ে আহবায়ক কমিটি দেয়া হবে। সে লক্ষে আমরা বাংলাদেশের প্রত্যাকটি জেলায় সাংগঠনিক সমন্বয় সভা করছি৷ আগামীর বাংলাদেশের অভ্যুথানের যে আকাঙ্খা সেটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে এনসিপিকে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতে হবে। আমরা আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের প্রত্যাকটি ওয়ার্ডে এনসিপির আহবায়ক কমিটি থাকবে।

এনসিপি টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেলের সভাপতিত্বে রাখেন, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গাছে ঝুলছিল কৃষকের মরদেহ

দেখুন:মহান বিজয়ের প্রতীক জাতীয় স্মৃতিসৌধ | ঘরে বাইরে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন