শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সেশনের দ্বি-বার্ষিক নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১১টি পদে একাধিক প্রার্থী না থাকায় সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাছির উদ্দীন। এ সময় নির্বাচন কমিশনার আলী হায়দার সেলিম ও সিদ্দিকুর রহমান মাসুম উপস্থিত ছিলেন।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মঈনুল হাসান রতন (সময়ের কণ্ঠস্বর), সহ-সভাপতি সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর (নিউজ বাংলা), সাধারণ সম্পাদক মোহাম্মদ কামররুল হাসান (আমার দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন (দৈনিক আজকের হবিগঞ্জ) এবং কোষাধ্যক্ষ মো. মহিবুর রহমান (বাংলাদেশ সমাচার)।
এছাড়া সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান (দৈনিক প্রভাকর), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিক মিয়া (দৈনিক শায়েস্তাগঞ্জের বাণী), দপ্তর ও পাঠাগার সম্পাদক শাহ মোস্তুফা কামাল (মানবজমিন)। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আ স ম আফজল আলী, তাহমিনা বেগম ও তোফায়েল আহমেদ মনির।
পরে প্রেসক্লাবের আজীবন সদস্য ডা. এম এ ওয়াহাব, প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল ও প্রতিষ্ঠাকালীন সদস্য আইয়ুব আলী নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান। এ সময় প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য হাছান আলী ও আইয়ুব আলীকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
এর আগে সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ব্লেজার বিতরণ করা হয়। পাশাপাশি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক কোষাধ্যক্ষ, সিনিয়র সাংবাদিক মো. আইয়ূব আলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পড়ুন-ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘিরে নানা অব্যবস্থাপনার অভিযোগ


