22.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কেসিসির প্রশাসকের শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় প্রশাসক বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব।

আবহমানকাল ধরে এ দেশে সকল ধর্মের মানুষ সহাবস্থানে থেকে নিজ নিজ ধর্ম ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে পালন করে আসছেন যা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই মহান ঐতিহ্যকে আমাদের সমুন্নত রাখতে হবে।

শারদীয় দুর্গোৎসব সবার মাঝে প্রীতি ও ঐক্যের বন্ধন আরো প্রসারিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দুর্গোৎসব সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

পড়ুন: খুলনায় নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন