20.6 C
Dhaka
০৬/০৩/২০২৬, ৬:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শার্শায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত নেতার শোডাউন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শায় জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে প্রায় ৫ হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১ টা থেকে শার্শার মিনি স্টেডিয়াম থেকে এ শোডাউনটি শুরু হয়। শোডাউন্টি বিকাল পর্যন্ত চলে শার্শা উপজেলা জুড়ে

মোটরসাইকেলের দীর্ঘ মিছিল শার্শা বাজার, নাভারণ, বেনাপোলসহ উপজেলার ১১টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে। স্থানীয় এলাকাবাসী ও পথচারীরাও এ বিশাল শোডাউন দেখতে ভিড় করেন। পরে শার্শা বাজারে গিয়ে শোডাউনটির সমাপ্তি ঘটে।

শোডাউন শেষে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান বলেন,আগামী দিনে শার্শাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। উন্নয়ন ও সব ভালো কাজের সঙ্গে থাকব।

এ সময় যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান,যশোর জেল সাবেক আমির রেজাউল করিম, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন: মাদারীপুরের ডিসি আফসানা বিলকিসকে পরিবর্তন

দেখুন: ভোলা-১ আসনে মনোনয়ন পেয়ে যা বললেন গোলাম নবী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন