21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৫:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে তেঁতুলিয়া চৌরারাস্তায় তেঁতুলিয়া সচেতন নাগরিক কমিটি নামের একটি সেচ্ছাসেবি সংগঠন এই মানববন্ধন আয়োজন করে। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন স্তরের নাগরিকবৃন্দ অংশ নেন। সংগঠনটির আহ্বায়ক মনোয়ার হোসেন হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন শিক্ষানবিস আইনজীবী রাসেদুল করিম, সাংবাদিক আব্দুল বাসেত, সরকার হয়দার, সোহরাব হোসেন প্রমুখ । বক্তারা এসময় বলেন ১৯৮৭ সালে ভুকম্পন জরিপের মাধ্যমে শালবাহান তেলখনি আবিস্কৃত হয়। এরপর ১৯৮৯ সালে তেল উত্তোলন শুরু হয়। তৎকালীন রাস্ট্রপতি এইচ এম এরশাদ তেল আহরন কার্যক্রম উদ্বোধন করেন। ফ্রান্সের ফরোসল (ফস্টাল) নামের একটি কোম্পানীকে তেল আহরণের জন্য নিযুক্ত করা হয়। ৮ হাজার ফিট গভীর থেকে ১২ ইঞ্চি ব্যসার্ধের একটি কুপের মাধ্যমে তেল আহরণ শুরু হয়। কিন্তু উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে তেল উত্তোলন বন্ধ হয়ে যায়। পরবর্তিতে ফরোসল কম্পানীও সবকিছু গুটিয়ে চলে যায়। আজও এর রহস্য উম্মোচন হয়নি। বক্তারা বলেন সেই ফরোসল কম্পানী শালবাহান তেল খনির অপর প্রান্তে ভারতের জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ থানার জমাদার পাড়া গ্রামে খনন কার্য শুরু করে বলে জানা যায়। অনেকে বলছে ভারত অদৃশ্য ভাবে সেখান থেকে তেল উত্তোলন করছে। বক্তারা বলেন অচিরেই শালবাহান তেল খনি কেন বন্ধ করা হয়েছে এজন্য সরকারের তদন্ত করা প্রয়োজন। তদন্ত করে পুনরায় তেল উত্তোলনের দাবি জানান তারা। বক্তারা বলেন সরকার শিঘ্রই উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনরেও কর্মসুচী গ্রহণ করা হবে । সমাবেশ শেষে র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা তেঁতুলতলায় এসে শেষ হয়।

বিজ্ঞাপন

পড়ুন: জুলাই শহীদদের স্মরণে নওগাঁয় ‘এক শহীদ, এক বৃক্ষ’ রোপণ

দেখুন: কূটনীতিকদের পায়ে পানি ঢালে বিএনপি: ড. হাছান মাহমুদ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন