বিজ্ঞাপন

শাহজালালে আগুন : পুড়ে গেছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জামসহ স্কয়ার ফার্মা-ওয়ালটনের পণ্য

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১৮ টন সরঞ্জাম পুড়ে গেছে। গত ৬ দিন আগে রাশিয়া থেকে এসব মালামাল দেশে আসে। রোববার (১৯ অক্টোবর) খালাস হওয়ার কথা ছিল।

মমতা ট্রেডিং কোম্পানি নামে সংশ্লিষ্ট সিএন্ডএফ প্রতিষ্ঠানের এক প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও স্কয়ার ফার্মা, ওয়াল্টনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আমদানি পণ্য আগুনে পুড়ে গেছে।

জানা গেছে, প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার বন্ড বহির্ভূত আমদানি পণ্য খালাস বন্ধ থাকে। তবে কুরিয়ারে আসা ডকুমেন্টস শনিবার অর্ধদিবস ও অন্য ৫দিন খালাস হয়। পুরো খালাস প্রক্রিয়ার দায়িত্বে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, যা নিয়ন্ত্রণ করে সিভিল অ্যাভিয়েশন।

অন্যদিকে অগ্নিকাণ্ডের প্রায় ২২ ঘণ্টা পর রোববার বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : শাহজালালের আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন