বিজ্ঞাপন

শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৩ লাখ টাকা মূল্যের প্রায় ৫০০ গ্রাম স্বর্ণ ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩) নামের এক হজ কাফেলার মোয়াল্লেমকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২-এর খোলা কার পার্কিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা মূল্যের ৪৯৯.১ গ্রাম স্বর্ণ এবং ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ ও ৮০ হাজার ১১৭ টাকা উদ্ধার করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ জানিয়েছে, মফিদুল ইসলাম ওমরাহ হজ কাফেলার মোয়াল্লেম হিসেবে এসভি-৮০৮ ফ্লাইটে সৌদি আরব থেকে বৃহস্পতিবার বেলা ১০টা ৫০ মিনিটে ঢাকার বিমানবন্দরে অবতরণ করেন।

গোপন তথ্যের ভিত্তিতে আগমনী ক্যানোপি-২-এর খোলা কার পার্কিং এলাকা থেকে তাকে গ্রেপ্তারের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালানোর চেষ্টা করেন তিনি। পরে তাকে এপিবিএন অফিসে নিয়ে শরীর ও সঙ্গে থাকা হাতব্যাগে তল্লাশি চালিয়ে ৪৯৯.১ গ্রাম স্বর্ণ এবং ৯ হাজার ইউএস ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ ও ৮০ হাজার ১১৭ টাকা উদ্ধার করা হয়।

মফিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এপিবিএন জানিয়েছে, উদ্ধার স্বর্ণালংকার বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছে। তিনি দীর্ঘদিন বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত থেকে রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন বলেও জানা যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, ‘বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ভূমিকা পালন করছে। স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

গ্রেপ্তার মফিদুল ইসলাম খুলনা জেলার লবণচরা থানার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পড়ুন: হরমুজ প্রণালিতে প্রতিদিন ১৫টি জাহাজ চলাচলের সীমা নির্ধারণ করল ইরান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন