আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ‘ব্যান আওয়ামী লীগ’ স্লোগানে শাহবাগে জড়ো হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
শনিবার (১০ মে) বেলা ১২টায় শাহবাগে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
এ সময় তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করেন শাহবাগ চত্বর। স্লোগানগুলোর মধ্যে ছিল- ‘চারদিকে খবর দে- আওয়ামী লীগের কবর দে, রক্তে আগুন লেগেছে, রক্তের বন্যায়-ভেসে যাবে অন্যায়, আবু সাইদ-মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ, চলছে লড়াই-চলবে।’
ছাত্র-জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। গতকালের মতো আজও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (৯ মে) বিকেল পৌনে ৫টায় আন্দোলন শুরু হয়। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেওয়ার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগে এসে অবরোধ শুরু করেন। সারা রাত সেখানে অবস্থান করেন তারা।
পড়ুন: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
এস


