29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৮:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শিক্ষকদের আন্দোলনে বিএনপির একাত্মতা, নেতারা যাচ্ছেন শহীদ মিনারে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে দেখা করতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল।

সোমবার (২০ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিএনপি। এটি ঘোষণা করতে আজ শহীদ মিনারে আসবেন দলের কেন্দ্রীয় নেতারা।

২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন শিক্ষকরা।

টানা কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৯ অক্টোবর) শিক্ষা ভবন অভিমুখে শিক্ষকরা থালা-বাটি নিয়ে ভুখা মিছিল করেন। আজ সমাবেশ করবেন তারা।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিরা। গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, বিএনপি মহাসচিব বলেছেন, তাঁর দল ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : আজ থেকে আমরন অনশনে যাচ্ছেন শিক্ষকরা, জোরালো হচ্ছে কর্মবিরতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন