26.7 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শিক্ষকদের ‘ভুখা মিছিল’ : মুখোমুখি অবস্থানে শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনী

শিক্ষাভবন অভিমুখে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ‘ভুখা মিছিল’ আটকে দিয়েছে পুলিশ। বর্তমানে মাজার রোডে মুখোমুখি অবস্থানে রয়েছেন শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে পুলিশ ও বিজিবি সদস্যরা রয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে মাজার রোডের সামনে শিক্ষকদের আটকে দেওয়া হয়।

এর আগে বিকেল ৩টা ২০ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এ মিছিল শুরু হয়।

মিছিলে শিক্ষকরা তাদের দাবির পক্ষে নানা স্লোগান দেন। ‘যৌক্তিক আন্দোলন, মেনে নাও নিতে হবে’, ‘২০% বাড়িভাড়া দিতে হবে’, ‘ভাতা মোদের দাবি নয়, অধিকার অধিকার’, ‘আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’– এসব স্লোগান তারা।

শনিবার (১৮ অক্টোবর) রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ কর্মসূচির ঘোষণা দেন।

গত সপ্তাহে (১২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা।

সরকার এর মধ্যে ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বাড়ানোর ঘোষণা দিলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বিজ্ঞাপন

পড়ুন : শিক্ষা ভবন অভিমুখে শিক্ষকদের ‘ভূখা মিছিল’ আজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন