33 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৪:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শিক্ষকের ভুলে ৭৩ শিক্ষার্থী অকৃতকার্য

গাজীপুরের শ্রীপুরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ব্যবহারিক পরীক্ষার নম্বর বোর্ডে জমা না দেয়ায় ৭৩ পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এ বছর পাঁচটি স্কুলের ৭৩ জন পরীক্ষার্থী এ্যাপারেল ম্যানুফেকচারিং বেসিক-২ ট্রেডের পরীক্ষার্থী ছিল।

জানা যায়, ২০২৫ সালের এসএসসি ভোকেশনাল পরীক্ষা শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় কেন্দ্রে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের এ্যাপারেল ম্যানুফেকচারিং বেসিক-২ বিষয়ে ৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

এদের মধ্যে শ্রীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ২২জন, জৈনাবাজার আদর্শ কারিগরির ১২জন, পেলাইদ আদর্শ বিদ্যালয়ের ২০জন, তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের ১২জন, শ্রীপুর কারিগরি স্কুলের ৭জন শিক্ষার্থী সকল পরীক্ষ ও যথানিয়মে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু কেন্দ্র থেকে অন্যান্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বর অনলাইনে পাঠানো হলেও পাঠানো হয়নি এই ৭৩পরীক্ষার্থীর নাম্বার।

ফলাফল পুনঃবিচারের দাবিতে আজ।রোববার পরীক্ষার্থীরা শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান করে।

পরীক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমরা সকলে ভালো পরীক্ষা দিয়েছি। গত দশ জুলাই পরীক্ষার ফল প্রকাশের পর দেখি আমাদের সকল বিষয়ে ভালো রেজাল্ট হয়েছে।

একমাত্র এ্যাপারেল ম্যানুফেকচারিং বেসিক-২ বিষয়ে অকৃতকার্য হয়েছি। এ বিষয়ে লিখিত পরীক্ষা হয় ৬০ নম্বরের। ব্যবহারিক পরীক্ষার নম্বর ৪০। আমরা সকলে লিখিত পরীক্ষায় ভালো নম্বর পেয়েছি। ব্যবহারিক পরীক্ষার নম্বরের জন্য আমরা অকৃতকার্য হয়েছি।

পরীক্ষার্থীদের মধ্যে তানজিল, তামান্না, অনি ও সুমনা সহ পরীক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘আমরা সঠিকভাবে পরীক্ষা দিয়েছি। রেজাল্ট হবার পর দেখি আমরা ফেল।’

‘পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্ব অবহেলার কারণে আমাদের ফল বিপর্যয় হয়েছে। আমরা এর প্রতিকার চাই। ’

পেলাইদ আদর্শ কারিগরি স্কুলের সুপারেন্টেনডেন্ট মো. কামরুল হাসান জানান, পরীক্ষার ফল প্রকাশের পর রেজাল্ট দেখে হতবাক। আমার স্কুলের ২০জন পরীক্ষার্থী ফেল করেছে। খোঁজ নিয়ে জানতে পারি তাদের ব্যবহারিক পরীক্ষার নম্বর জমা না দেয়ায় এমনটি ঘটেছে।

কেন্দ্র সচিব সাহানা পারভীন বলেন, ব্যবহারিক নম্বর পাঠানো হয়েছে। সার্ভার সমস্যার কারণে হয়তো নম্বর জমা হয়নি। আমরা বোর্ডে যোগাযোগ করেছি। বিষয়টি সমাধান হতে পারে।

উপাজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি জানার পর বোর্ডে লোক পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে দেখছি কেন্দ্রের কারো দায়ীত্বে অবহেলা আছে কিনা। যদি থাকে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরের শ্রীপুরে ডাকাতিকালে সিএনজি চালকসহ দুইজন নিহত, আটক চার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন