১৪/০২/২০২৬, ৬:১৪ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০২/২০২৬, ৬:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলো চাঁদপুর বিবেকানন্দ যুব সংঘ

নটরডেম কলেজে ভর্তির জন্য এক অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছে চাঁদপুর বিবেকানন্দ যুব সংঘ। “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর ” এই শ্লোগানকে ধারণ করে মানবতার কল্যাণে এভাবেই কাজ করে যাচ্ছে বিবেকানন্দ যুব সংঘ চাঁদপুরের টিম।

১৬ আগষ্ট শনিবার দুপুর ১২ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় কুমিল্লা রোডস্থ ইউসুফ ম্যানশনের ৪র্থ তলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অস্বচ্ছল মেধাবী ছাত্র উজ্জ্বল সরকার-কে ঢাকা নটরডেম কলেজে ভর্তির জন্য এই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন চাঁদপুর বিবেকানন্দ যুব সংঘের সভাপতি জয়রাম রায়, সাধারণ সম্পাদক সুভাষ সরকার, সহ-সভাপতি দুলাল গোস্বামী, মানিক পোদ্দার, সুমি সাহা, সহ-সাধারণ সম্পাদক জয়ন্ত সাহা, সাংগঠনিক সম্পাদক নারায়ন ভৌমিক, হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কিংকর সাহা,প্রচার সম্পাদক উত্তম দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মেঘনাদ কর্মকার, সদস্য রাজীব সাহা ও সমর সরকার প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরে সামাজিক কাজে অবদান রাখায় নিবন্ধন পেল প্রভাত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন