বিজ্ঞাপন

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে স্কুলগামী শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের যাতায়াতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এই ব্যবস্থায় অংশ নেবে, তারা শুল্কমুক্তভাবে বাস আমদানি করতে পারবে। এ বিষয়ে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণে আগামী রোববার সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রিসভা বৈঠকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে—

অন্যান্য সিদ্ধান্ত:
১. সরকারি ও বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
২. ব্যাংকের লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত; ব্যাংক বন্ধ হবে বিকেল ৪টায়।
৩. দেশের সব শপিংমল ও মার্কেট সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখতে হবে। তবে কাঁচাবাজার, খাবারের দোকান ও ওষুধের দোকান এ নির্দেশনার বাইরে থাকবে।
৪. বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া সরকারি ব্যয় কমাতে আগামী তিন মাসের জন্য আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে নতুন করে কোনো যানবাহন, জলযান বা আকাশযান কেনা হবে না। কম্পিউটারসহ নতুন সরঞ্জাম ক্রয়ও স্থগিত থাকবে।

অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো এবং সরকারি অর্থায়নে বিদেশে সব ধরনের প্রশিক্ষণ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সভা-সেমিনারের ব্যয়ও ৫০ শতাংশ হ্রাস করা হয়েছে।

জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারি ব্যয় ৩০ শতাংশ কমানোর পাশাপাশি অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পড়ুন: সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল নয়টা থেকে চারটা, মার্কেট বন্ধ সন্ধ্যা ছয়টায়

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন