বিজ্ঞাপন

শিক্ষার্থী পারভেজ হত্যায় সেই দুই ছাত্রীর মধ্যে একজনকে গ্রেপ্তার

রাজধানীর বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় আলোচিত দুই ছাত্রীর মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) রাতে ঢাকার ভাটারা থানার নর্দা এলাকা থেকে ফারিয়া হক টিনা নামে ইউনিভার্সিটি অব স্কলার্সের ইংরেজি বিভাগের এই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় বলে বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানিয়েছেন।

শুক্রবার (৯ মে) দুপুরের পর আদালতে তোলা হবে তাকে। জিজ্ঞাসাবাদের জন্য টিনার ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এখন পর্যন্ত পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজসহ ৬ আসামিকে আটক করা হয়েছে।

গত ১৯ এপ্রিল বিকেলে, পরীক্ষা শেষে বনানীর একটি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ। এ সময় পাশের দোকানে দুই নারী শিক্ষার্থীকে নিয়ে হাসিঠাট্টার অভিযোগে ঘটে বিপত্তি। প্রথমে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় ওই শিক্ষার্থীরা। পারভেজ ক্ষমা প্রার্থনার পরও পরে তাকে মারধরের একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়। এতে মৃত্যু হয় পারভেজের।

ঘটনার পরদিন ২০ এপ্রিল পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারীসহ আটজনকে এজাহারনামীয় আসামি করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : পারভেজ হত্যা : ইউনিভার্সিটি অব স্কলার্স’র সেই দুই নারী শিক্ষার্থী আটকের গুঞ্জন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন