২৮/০২/২০২৬, ২১:১৫ অপরাহ্ণ
22.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ২১:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে উপজেলার পাঁচ্চর এলাকায় রেললাইনের পাশের ঝোপঝাড় থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দিকে রেললাইনের পাশের ঝোপে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তাদের ধারণা, ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায়। যেহেতু ঘটনাটি রেললাইনের পাশে ঘটেছে, তাই এটি রেল পুলিশের তদন্তসাপেক্ষ বিষয়।

বিজ্ঞাপন

রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহমেদ বলেন, “আমরা লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ব্যক্তিটির মৃত্যু হয়েছে। এখনও তার নাম-পরিচয় জানা যায়নি।”
মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পড়ুন: দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে

দেখুন: দেশের গানের টানে বিলেত থেকে ঢাকায় রাজা-রুবাইয়েত

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন