০১/০৩/২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শিবপুরে পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে বেড়িয়ে এলো অজ্ঞাত মরদেহ

নরসিংদীর শিবপুরে অজ্ঞাত এক গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদী এলাকায় ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের পাশে বাছেদ মুন্সির পুকুর খনন করার সময় মরদেহটি বেড়িয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ আফজাল হোসাইন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, কুমরাদী এলাকায় বাছেদ মুন্সির জমিতে ভেকু দিয়ে পুকুর খননের সময় মাটির নিচ থেকে মরদেহটি বের হয়ে আসে। বিষয়টি ভেকু চালক শামীম শেখ আশেপাশের লোকজনকে জানায়। খবর পেয়ে দুপুরে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় শিবপুর মডেল থানার পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হান্নান বলেন, সকাল এগারোটার দিকে আমি জানতে পারি কুমরাদী এলাকায় পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে একজনের মরদেহ বের হয়ে আসে। ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দিলে দুপুরে মরদেহটি উদ্ধার করেন।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, পুকুরটিতে পানি ছিল, ভেকু দিয়ে পুকুরটি খনন করে ভেজা কাদামাটি গুলো স্তুপ দিয়ে রাখা হয়েছিল। পরে আজ সকালে মাটি গুলো সরিয়ে নেয়ার সময় মানুষের মরদেহ বেড়িয়ে আসে। তবে দেহের অবস্থা দেখে নারী-পুরুষ বুঝার মত নয়। কারণ মাথার খুলিতে কোন চুলছিল না, দেহটি পচেঁ হার বেড়িয়ে গেছে। ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে রাখা হয়েছে। তবে ধারনা করা হচ্ছে নারীর মরদেহ এটি।

পড়ুন : নাটোরে পুকুরে মিললো ৬ আগ্নেয়াস্ত্র

দেখুন : নরসিংদীতে উন্নয়নের পেটে যাচ্ছে পুকুর, নষ্ঠ হচ্ছে পরিবেশ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন