২৬/০২/২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শিশু সাবা হত্যাকারীদের কোনো ছাড় নয়, দ্রুত বিচার নিষ্পত্তি করা হবে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, গতকাল বুধবার রাতে ঝিনাইদহে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু সাইমা খাতুন সাবা হত্যার বিচার দ্রুত নিষ্পত্তি করা হবে। যারা এই হত্যার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবে, তারা যত ক্ষমতাবানই হোক, কাউকে ছাড় দেয়া হবে না।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ঝিনাইদহ সার্কিট হাউজে নিহত শিশু সাইমা খাতুন সাবা’র পরিবারের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, শিশু সাবা হত্যা মামলায় বিচার প্রক্রিয়ায় কেউ বাধা দিলে তাকেও আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, আমরা আইনি বিচার ব্যবস্থায় বিশ্বাস করি। এজন্যই জুলাই বিপ্লবের পর থেকে দেশে আমরা কোন ক্রস ফায়ারের ঘটনা দেখিনি। আমরা দেশে গুম ও মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ করেছি।

প্রসঙ্গত, গতকাল বুধবার সকালে ঝিনাইদহ শহরের পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের সাড়ে ৩ বছরের কন্যা শিশু সাইমা খাতুন সাবা নিখোঁজ হয়। পরে রাত ৯ টার দিকে প্রতিবেশী শান্তনা খাতুনের ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শান্তনা খাতুনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষক বহিষ্কার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন