০৯/০২/২০২৬, ১৪:৪৮ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৪:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শীতে কুড়িগ্রামে উষ্ণতার চাদর বিতরণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় শীতার্তদের মাঝে গায়ের চাদর বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার হাসনাবাদে রোটারি ক্লাব অব উত্তরা’র সহযোগিতা ও ইউনিফাইড ডেভেলপমেন্ট এন্ড এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন (UDEF) এবং ব্যাচ’৯৯ হাসনাবাদ এর আয়োজনে বিভিন্ন এলাকার নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ ২৫০ পরিবারের মাঝে এসব চাদর বিতরণ করা হয়।
নাগেশ্বরী প্রেসক্লাবের ব্যবস্থাপনায় শীতবস্ত্র চাদর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যাচ’৯৯ হাসনাবাদ’র সাধারণ সম্পাদক ও ইউডিইএফের নির্বাহী সদস্য মনিরুজ্জামান মিন্টু, নাগেশ্বরী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা সিরাজ, সাংবাদিক হাফিজুর রহমান হৃদয়, লতিফুর রহমান লিংকন, সমাজকর্মী আশিকসহ অনেকে।
ব্যাচ’৯৯ হাসনাবাদ’র সাধারণ সম্পাদক ও ইউডিইএফের নির্বাহী সদস্য মনিরুজ্জামান মিন্টু বলেন, দেশের সীমান্তঘেষা দরিদ্র এ জেলার লোকেরা ভৌগোলিক কারণে শীত ও বর্ষায় ভীষণ কষ্টে দিন পার করে। আজকের শীতবস্ত্র বিতরণে রোটারি ক্লাব অব উত্তরা’র মাহাদী হাসান আমাদের অবহেলিত জেলার শীতার্তদের জন্য যে সহযোগিতা ও আন্তরিকতা দেখিয়েছেন, আশা করছি আগামীতে তা অব্যাহত থাকবে। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ইউডিইএফ এর ফাউন্ডার ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা, নাগেশ্বরী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা সিরাজ, ব্যাচ’৯৯ এর সভাপতি মতিউর রহমান এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দের সহযোগিতা ছাড়া সুষ্ঠুভাবে এ অনুষ্ঠান সম্পাদন করা কঠিন ছিল।

বিজ্ঞাপন

পড়ুন:নোয়াখালীর হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১২

দেখুন: হিরো আলমকে মা*রধর: বিচারের আশা যুক্তরাষ্ট্রের, জাতিসংঘের উদ্বেগ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন