ঋতু পরিবর্তনের ফলে আমাদের অনেকেরই ঠান্ডা, কাঁশি ও গলা ব্যথা দেখা দেয়। শীতের সময়ে অ্যালার্জির সমস্যা বাড়ে অনেকেরই। অ্যালার্জিক রাইনিটিস থাকলে সর্দি-কাশি, গলা ব্যথা ভোগাবেই। শ্বাসের সমস্যাও হতে পারে। শীতকালীন অ্যালার্জি থেকে বাঁচতে অনেকেই এই সময়ে ঘরে অ্যান্টিবায়োটিক, কাশির সিরাপ মজুত করে রাখেন, যেগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া আরও মারাত্মক। তাতে রোগ নির্মূল হয় না, কেবল তার উপসর্গগুলো কমে যায়।
আগেকার দিনে সর্দি-কাশি হলে বা বুকে কফ জমলে মা-খালারা প্রাকৃতিক উপায়ে তা সারানোর চেষ্টা করতেন। এত রকম ওষুধ খাওয়ার চল তখন ছিল না। বদলে ঘরেই টোটকা (আয়ুর্বেদিক পানীয়) তৈরি করে নেওয়া হতো। কাশির সিরাপের আদর্শ বিকল্প এই টোটকা, যা খেলে কাশি তো কমেই, শরীরের রোগ প্রতিরোধ শক্তিও বাড়ে। কীভাবে টোটকা তৈরি করবেন, রইল তিন পদ্ধতি।
১. আদা-তুলসির টোটকা
উপকরণ : ১ ইঞ্চি আদা কুচি, ৮-১০টি তুলসি পাতা, ১ চা চামচ মধু, আধ চামচ গোলমরিচের গুঁড়ো।
প্রণালী : ৫০০ মিলিলিটারের মতো পানি নিয়ে তা ফোটান। এ বার তাতে আদাকুচি, তুলসি পাতা এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিন। পানি ফুটে অর্ধেক হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিন। ঠান্ডা হলে মধু মিশিয়ে পান করুন। সর্দি-কাশি, টনসিলের ব্যথার উপশম হবে এই টোটকা খেলে
দেখুন- ‘নারীই পরিবর্তনের শক্তি, আগামী বাংলাদেশ তাদের হাতেই’ |


