বিজ্ঞাপন

ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরুতে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

আজ সোমবার (২০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টা তাকে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছিলেন। সেই বার্তায় প্রধান উপদেষ্টা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছিলেন যে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য দুই দেশ কাজ করবে। আমরা সেই বিশ্বাস পুনর্ব্যক্ত করছি এবং ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরুতে তাকে শুভ কামনা জানাই।

বার্তায় প্রধান উপদেষ্টা দুই দেশের সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বার্তায় প্রধান উপদেষ্টা জানান, আমাদের দৃঢ় বিশ্বাস, দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য কাজ হবে। সেই বিশ্বাস পুনর্ব্যক্ত করছি এবং ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরুতে তাকে শুভকামনা জানাই।

প্রসঙ্গত, ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

এনএ/

দেখুন: দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন