শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যশোরের সেই উলাশী জিয়া খাল পূণঃখননের জন্য খুব শীঘ্রই প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন উলাশী।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে সারা দেশে চলমান খাল খনন কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলার “উলাশী জিয়া খাল” পরিদর্শন করেছেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ।
ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই খালটি ১৯৭৬ সালের ১ নভেম্বর সেচ্ছাশ্রমের ভিত্তিতে খনন কাজ শুরু হয়, যা প্রায় এক বছর ধরে চলে। প্রায় ৪.১ কিলোমিটার দীর্ঘ এই খাল উত্তর শার্শার সোনামুখী, বনমান্দারসহ প্রায় ২২টি বিলের হাজার হাজার একর জমিতে সেচ সুবিধা দিয়ে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। সেই স্মৃতি আজও কৃষকদের হৃদয়ে অম্লান।
বৃহস্পতিবার বিকেলে যে পরিদর্শনকালে তিনি খাল খননের অগ্রগতি, কাজের মান এবং স্থানীয় জনগণের উপকারিতা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা যায় এবং এলাকার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, যশোর জেলা পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত নেতৃবৃন্দ খাল খনন কার্যক্রমকে এলাকার সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

