১০/০২/২০২৬, ২০:২১ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, তুরাগ তীরে জনসমুদ্র

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব। এতে অংশ নিতে বিভিন্ন স্থান থেকে জড়ো হয়েছেন লাখো মুসল্লিরা।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) মুসল্লিরা এক সঙ্গে জুমার নামাজ পড়বেন। জুমার নামাজ পড়াবেন মাওলানা মুহাম্মদ জুবায়ের।

এ বিষয়ে তাবলিগ জামাতের শুরায়ে নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘বিগত বছরগুলোতে শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হলেও এবার মাগরিবের নামাজের পর আম বয়ান হয়েছে। নামাজের পরে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মাধ্যমে এবারের টঙ্গীর ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বয়ানের তরজমা করেছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার বাদ ফজর বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। আর দুপুরে অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ। এ নামাজ পড়াবেন মাওলানা মুহাম্মদ জুবায়ের।’

প্রসঙ্গত, এবারের ইজতেমার প্রথম পর্ব দুই ভাগে অনুষ্ঠিত হওয়ার কথা। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম ধাপ এবং ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে।

এনএ/

দেখুন: তিন জিম্মির নাম দিল হা*মা*স, গাজায় ঐতিহাসিক যুদ্ধবিরতি শুরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন