দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিশাল জনসভায় প্রধান অতিথি দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বক্তব্য রাখেন।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের মোস্তানবাজার হাফেজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ৪নং শেখপুরা ইউনিয়ন বিএনপি আয়োজিত দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্বাচন উপলক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আজগার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবেদুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. মোকাররম হোসেন, সহ সভাপতি ও কোতোয়ালি বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দীক, জেলা বিএনপি’র সংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সহ প্রচার সম্পাদক শরিফ হিরা, ধর্ম বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, ৪নং শেখপুরা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী প্রমুখ।
এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন জেলা, কোতোয়ালী ও ইউনিয়ন বিএনপি, শেখপুরা ইউনিয়ন মহিলা দলের নেত্রীবৃন্দসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।
সভাশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এর পরিচালনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকল নেতাকর্মীসহ সাধারণ জনগণ।
পড়ুন : দিনাজপুর রেলওয়ে কর্মচারীদের বিক্ষোভ : ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি


