20.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আইনি প্রক্রিয়ার পর ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: প্রেস সচিব

বিচারের প্রক্রিয়া সম্পন্ন হলেই শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

আজ রবিবার (৮ ডিসেম্বর) সমসাময়িক বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাউকে ফেরাতে হলে বিচারের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিচারের প্রক্রিয়া সম্পন্ন হলেই শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইবে সরকার।’

প্রেস সচিব বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আমরা আশাবাদী। বাংলাদেশ ভারতের সঙ্গে ন্যায় ও মর্যাদার সম্পর্ক চায়।’

তিনি বলেন, ‘আমরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করব।’

তিনি আরও বলেন, ‘ভারতের গণমাধ্যমের প্রতি আমাদের আমন্ত্রণ আপনারা দেশে এসে প্রতিবেদন করেন। অনেকে মিথ্যাই প্রচার করতে চায়, এতে তাদের লাভ।’

এনএ/

আরও পড়ুন: হাসিনার মতো বিমানের সংকেত অদৃশ্য করে পালান আসাদ

দেখুন: পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন