২৫/০২/২০২৬, ১৩:১৭ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৩:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেখ হাসিনার অবস্থান কে জানেন?

ভারতে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতোমধ্যে খবর চাউর হয়েছে হাসিনা দুবাইতে আছেন। তবে এ বিষয়ে ভারত ও আরব আমিরাতের সরকারও কোনো তথ্য নিশ্চিত করেনি। এদিকে হাসিনা কোথায় আছেন সে বিষয়ে বাংলাদেশ সরকারও নিশ্চিত নন।

বিজ্ঞাপন

ভারত ছেড়ে দুবাইয়ে আশ্রয় নেয়ার গুঞ্জন যখন তুঙ্গে তখন নতুন সংবাদ পাওয়া গেল। একটি সূত্র বলছে দুবাই তাকে থাকতে জায়গা দেয়নি যেই কারণে বেলারুশ পরের গন্তব্য হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতোমধ্যে তাকে বহনকারী বিমানটি বেনারসে একটি বিমানবন্দরে অবতরণ করেছে করে খবর পাওয়া গেছে। তবে কার বাসায় উঠবে সে বিষয়ে এখনো চূড়ান্ত কোন তথ্য পাওয়া যায়নি।

দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিশ্চিত তথ্য জানাতে পারেননি।

বিভিন্ন সামাজিক মাধ্যমে খবর চাউর হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে আরব আমিরাতে চলে গেছে। সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত কিনা- এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লীতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। অফিসিয়ালি কেউ কনফার্মেশন দিতে পারেনি।

তবে আপনারা যেমনটি দেখেছেন আমরাও দেখেছি উনি আজমানে সম্ভবত গেছেন। কিন্তু সেটা রি-কনফার্মের চেষ্টা করেও আমরা সফল হইনি, যোগ করেন তিনি।

কোথায় আছেন হাসিনা, জানালেন জয়
শেখ হাসিনার ভারত ছাড়ার এই সংবাদে সারা দেশ এখন উত্তাল, ঠিক তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

সোমবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ জয় জানালেন, শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবর সঠিক নয়। জয় বলেন, ‘আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয়। তিনি এখনো ভারতেই অবস্থান করছেন।’

এর আগে সজীব ওয়াজেদ জয় বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই।

আর গত ৩ অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়া প্রসঙ্গে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ জয়। ওই সময় জাতীয় নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, তার নির্বাচনে লড়াইয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে বলেন, আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে? আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।ন প্রস্তাব রাখেন জয়। সে সময় কোটা আন্দোলন দেখে হতবাক হয়ে গিয়েছিলেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন