২৪/০২/২০২৬, ১৭:২৭ অপরাহ্ণ
32 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৭:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১০ সেপ্টেম্বর) আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী গাজী এম এইচ তামিম এ তথ্য জানান।

২০২৪ সালে জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের দায়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এরইমধ্যে ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। প্রসিকিউশন বলছে, আর কয়েকজনের সাক্ষ্যগ্রহণের মধ্যদিয়ে এ মাসেই শেষ হবে এ অধ্যায়।

এদিন শেখ হাসিনার এ মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেয়ার দিন ধার্য ছিল। ব্যক্তিগত কারণে তারা হাজির হতে না পারায় সাক্ষ্য পিছিয়ে সোমবার দিন ধার্য করা হয়েছে বলেও জানান প্রসিকিউশন।

এখন পর্যন্ত দেয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন গাজী এম এইচ তামিম।

এদিকে ২০১৬ সালে যশোরে ২ শিবির নেতাকে গুলি করার মামলায় গ্রেফতার কনস্টেবল সাজ্জাদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

পড়ুন: পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন