২৫/০২/২০২৬, ২৩:৫৫ অপরাহ্ণ
22.4 C
Dhaka
২৫/০২/২০২৬, ২৩:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেখ হাসিনার ষড়যন্ত্রে বেগম খালেদা জিয়া বারবার হেনস্থার শিকার হয়েছেন : রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আজ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। আমরা তার জন্য দোয়া চাই। শেখ হাসিনা ষড়যন্ত্রের মাধ্যমে বারবার বেগম খালেদা জিয়াকে নানা ভাবে হেনস্থা করেছে। তাকে মামলা দিয়ে কারাগারে নিয়ে দমিয়ে দিতে চেয়েছে। ন্যূনতম চিকিৎসাটুকু দেয়া হয়নি। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এই অবস্থার জন্য শেখ হাসিনা দায়ী। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান বলেন, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র আগে থেকেই চলছে। কাজেই, বেগম খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে অনেকেই বিরুপ মন্তব্য করছেন। এ ধরনের মন্তব্য দেখে মনে হচ্ছে যেন “মায়ের চেয়ে মাসীর দরদ বেশি”।

রাশেদ খান বলেন, বেগম খালেদা জিয়া কেবল বিএনপি নেত্রী না, তিনি গণতন্ত্রকামী সকল দলের নেতা। দেশের মানুষ আজ বেগম খালেদা জিয়ার জন্য কাঁদছে। এটি একজন নেতার জন্য কম পাওয়া নয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ।

এসময় দলটির নেতাকর্মী ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা দোয়া মাহফিলে অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : জেলখানায় খালেদা জিয়াকে ফুড পয়জনিং করে হত্যার চেষ্টা করা হয়েছিল : তানভীর হুদা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন