বিজ্ঞাপন

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পেছাল

গুম ও টিএফআই সেলে অমানুষিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে গেছে।

বিজ্ঞাপন

রোববার (২১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ, আদেশ প্রদান করার জন্য আগামী মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নতুন দিন ধার্য করেছেন।

এ আদেশের পুনঃনির্ধারণ করা হয়েছে মূলত আসামিপক্ষের আইনজীবীদের সময় চাওয়ার কারণে।

এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম এবং লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেমসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা রয়েছেন।

পড়ুন: ওসমান হাদির কবরে আজও মানুষের ঢল, অশ্রুসিক্ত নয়নে করছেন দোয়া

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন