২৪/০২/২০২৬, ২১:১৮ অপরাহ্ণ
25.1 C
Dhaka
২৪/০২/২০২৬, ২১:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ষষ্ঠদিনের সাক্ষ্যগ্রহণ আজ

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ।

মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বুধবার (২০ আগস্ট) মামলায় রাষ্ট্রপক্ষের প্রসিকিশনের আনা ১৩তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করার কথা রয়েছে।

এর আগে সোমবার (১৮ আগস্ট) মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পঞ্চমদিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২০ আগস্ট দিন ধার্য করেন। তারই ধারাবাহিকতায় মামলায় আজ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

সোমবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ওইদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে, এর মধ্যে কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হয়। মোট তিনজন সাক্ষী নিজেদের জবানবন্দি দিয়েছেন। তারা হলেন- শহীদ আস-সাবুরের বাবা মো. এনাব নাজেজ জাকি, শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আউয়াল এবং রাজশাহীর প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন।

জবানবন্দিতে এই তিনজনই জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত গণহত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দায়ী করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।

জবানবন্দি শেষে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন সাক্ষীদের জেরা করেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এ পর্যন্ত এই মামলায় মোট ১২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এর আগে গত ১৭ আগস্ট সবজি বিক্রেতা আবদুস সামাদ, মিজান মিয়া, শিক্ষার্থী নাঈম শিকদার এবং শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহীনা বেগম জবানবন্দি দিয়েছিলেন।

এর আগে গত ৬ আগস্ট রিনা মুর্মু ও একেএম মঈনুল হক নামে দুইজন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেন।

বিজ্ঞাপন

পড়ুন: শেখ হাসিনার বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু

এস/


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন