জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ আজ।
সোমবার (৪ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।
এর আগে ৩ আগস্ট সূচনা বক্তব্যের পর জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট আহত খোকন চন্দ্র বর্মনের সাক্ষগ্রহণ করা হয়। সেখানে তিনি জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার দাবি করেন।
তিনি তুলে ধরেন, বিভীষিকাময় দিনগুলোর কথা।
এর আগে, সূচনা বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তারা শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চান।
গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন জনের বিচার শুরুর আদেশ দেন। এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। অন্যদিকে, সাবেক আইজিপি মামুন বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
পড়ুন: শেখ হাসিনা ও টিউলিপকে ফেরাতে কাজ করছে দুদক
এস/


