১৯/০২/২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৯/০২/২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার পেতাত্মারা রয়ে গেছে : আলতাফ হোসেন চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল(অব:) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার পেতাত্মারা রয়ে গেছে। তারা পালিয়ে গিয়েও ইন্ডিয়া বসে বাংলাদেশের নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছে। তাই আগামী নির্বাচন সুষ্ঠু ভাবে করার জন্য আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারন করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান কমিটির অন্যতম সদস্য মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপুর সঞ্চালনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আলতাফ হোসেন চৌধুরী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.আলামিন সুজন প্রমূখ।

এসময় জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভার পূর্বে সকাল ১০টায় দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও দুমকি আপতুন নেছা খাতুন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন আলতাফ হোসেন চৌধুরী। এসময় বিদ্যালয়ের সুবিধা অসুবিধাসমূহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে অবহিত করেন এবং তিনি সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বিজ্ঞাপন

পড়ুন : কুড়িগ্রামে সারের দাম বেশী রাখায় সাব ডিলারের অর্থদন্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন