শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চরফ্যাশনে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত মিছিল ও পদসভায় প্রধান অতিথি’র বক্তব্য ডাকসুর সাবেক এজিএস ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছেন ‘শেখের বেটি পালায় না ‘পালায় না কিন্তু পালিয়ে গেছেন। এটাই বাস্তবতা। স্বৈরশাসনের কারনে জনগন তাকে প্রত্যাখান করেছে।
এসময় তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। এ নির্বাচন নিয়ে কোনো কোনো মহল নানা ষড়যন্ত্র করছে। তাদের কঠোর হস্তে প্রতিহত করতে হবে।
নাজিম উদ্দিন আরো বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দলই নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীন সংগ্রামী প্লাটফর্ম। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন ফিরিয়ে আনার লড়াইয়ে দলটির প্রতিটি নেতা-কর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
তিনি আরো বলেন, সকল গনতন্ত্র হত্যা করে বাপ-বেটি দেশের স্বাধীনতা কেড়ে নিয়েছে। সকল দল ব্যান্ড করে দিয়ে তার বাবা শেখ মজিব একদলের বাকশাল কায়েম করেছে।ঠিক একই ভাবে শেখ হাসিনা একই স্টালে দেশ পরিচালনা করছে। শেখ মজিব ৩০ হাজার রাজনৈতিক নেতাকর্মী হত্যা করেছে রক্ষী বাহিনী দিয়ে।ঠিক একই ভাবে শেখ হাসিনা আয়না ঘর বানিয়ে বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে। হাসিনার কর্মকান্ড থেকে বিএনপির দলীয় নেতা কর্মীদের শিক্ষা নেওয়ার আহবান জানান।
আগামীদিনে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমরা মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই, দেশের উন্নয়ন নিশ্চিত করতে চাই। এসময় নাজিম উদ্দিন আলম ডাকসুতেও জাকসুতে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ৭ দিনের কর্মসূচির অংশ হিসাবে ভোলার চরফ্যাশনে বিএনপির নেতা কর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথ সভা
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে চরফ্যাশন বাজারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। পরে সদর রোড বিএনপি অফিসের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ,সাবেক উপজেলা যুবদলের সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর শাহাদাত হোসেন সায়েদ, যুব দলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল,যুবদল নেতা রিয়াজ উদ্দিন সিকদার,শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ প্রমুখ।
কর্মসূচিতে উপজেল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামাদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
পড়ুন : চরফ্যাশনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন কর্মসূচি


