বিজ্ঞাপন

কোট-স্যুট পরে আর পার্লার থেকে এসে খাল পরিষ্কার হবে না : মির্জা ফখরুল

‘নেতারাতো আজকে কোট-স্যুট পরে আসছেন। সবাই স্যুট-বুট পরে আসছেন। এভাবে কি খাল পরিষ্কার করা যাবে? যাবে না। গামবুট পরেন বা হাফ প্যান্ট পরেন, সবাই উৎসাহ নিয়ে নামেন,’ খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নিতে যাওয়া দলের নেতাদের উদ্দেশে এই কথাগুলো বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত নারী নেত্রীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘নারী নেত্রীরা কেউ কেউ পার্লার থেকেও আসছেন। এভাবে হবে না। জনগণের কাছে যেতে হবে, বাড়ি বাড়ি গিয়ে বিএনপির কথা বলতে হবে। শুধু স্লোগান দিলে বা তালি বাজালে রাজনীতি হয় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নদী-খাল পুনঃখনন করেছিলেন, আমাদেরও কাজ করতে হবে।’

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরাবর বর্ণাঢ্য শোভাযাত্রা করে আসছে দলটি। এবার সেখানে খাল পরিষ্কার কর্মসূচি নেওয়া হয়েছে। তার অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরায় ১৫ নম্বর সেক্টরে খাল পরিস্কারের কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সেই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এবার খাল পরিষ্কার কর্মসূচি নেওয়ার কারণ ব্যাখ্যা করে মির্জা ফখরুল বলেন, ‘আজকের দিনে শোভাযাত্রা করলে রাস্তায় ভিড় হতো, মানুষের কষ্ট হতো। তাই তারেক রহমানের নির্দেশে আমরা খাল পরিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। পাঁচ মিনিটের জন্য খালে নামলে হবে না, আমরা দেখতে চাই পরিষ্কার-পরিচ্ছন্নতা আসলেই হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গোলযোগ করা যাবে না, কোনো গুজবে কান দেবেন না। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, ঐক্য সমুন্নত আছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়ে নাই, ভারত থেকে প্রতিনিয়ত উসকানি দিচ্ছে। তারা ছাত্র-যুবলীগকে গণ্ডগোল করার জন্য নির্দেশ দিচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের স্বাধীনতা রক্ষা করা হবে, এ বিষয়ে কোনো আপস নাই। ড. ইউনূস চেষ্টা করছেন দেশকে সুষ্ঠু নির্বাচন দেয়ার জন্য।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল, ছাত্র সংসদ নির্বাচনগুলো বা কোথাও গণ্ডগোল করা যাবে না। আর অতীতের কর্মকাণ্ড ভুলে পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব বিরুদ্ধেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন তিনি। 

পড়ুন : নুরকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল: মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন