32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৪:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্লট দুর্নীতি: রায় ঘিরে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার

রাজধানীর পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় আজ ঘোষণা করা হবে। এ উপলক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকেই আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। দায়রা আদালতের প্রবেশপথে স্থাপন করা হয়েছে পুলিশি তল্লাশি চৌকি। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান সাংবাদিকদের বলেন, রায়কে ঘিরে নিয়মিত সদস্যদের পাশাপাশি অতিরিক্ত আরও ২ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে ২ প্লাটুন বিজিবি সদস্যও দায়িত্ব পালন করছে। এছাড়া আদালত এলাকার নিরাপত্তায় সূত্রাপুর ও কোতোয়ালি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি রাস্তায় র‌্যাব সদস্যরাও নিয়োজিত আছেন।

পড়ুন: প্রতীক্ষার অবসান: কক্সবাজার-সেন্টমার্টিনে মৌসুমের প্রথম যাত্রায় ১২০০ পর্যটক

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন