দিল্লিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমাগত মিথ্যা ও বানোয়াট মন্তব্য ও বিবৃতি দেওয়ায় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তৌহিদ হোসেন বলেন,ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে দেওয়া প্রতিবাদপত্রের মাধ্যমে মন্ত্রণালয় গভীর উদ্বেগ, হতাশা এবং বাংলাদেশ সরকারের গুরুতর আপত্তি জ্ঞাপন করেছে। কারণ, এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা এই ধরনের কার্যকলাপ বাংলাদেশের প্রতি শত্রুতাপূর্ণ আচরণ হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার পক্ষে সহায়ক নয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনায়, ভারতে থাকাকালে সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য যোগাযোগের মাধ্যমে তাকে এ ধরনের মিথ্যা, বানোয়াট এবং উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই অনুরোধ জানানো হচ্ছে।
পড়ুন:জাবিতে ভাঙা হলো শেখ মুজিব ও শেখ হাসিনার ম্যুরাল
দেখুন:রূপগঞ্জের মহাসড়কে লেখা ‘শেখ হাসিনা ফিরবেই ‘, ধরিয়ে দিতে পুরষ্কার ঘোষণা
ইম/


