২৮/০২/২০২৬, ৫:১৩ পূর্বাহ্ণ
19.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৫:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শেখ হাসিনার মামলার রায় ঘিরে মাদারীপুরে কঠোর নিরাপত্তা

সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার রায়কে ঘিরে মাদারীপুরে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।

বিজ্ঞাপন

সোমবার ভোর থেকেই ঢাকা-বরিশাল মহাসড়ক, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

এখন পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বাসস্ট্যান্ড থেকে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। স্বাভাবিক রয়েছে দৈনন্দিন কাজকর্ম। সড়কেও ছিল সাধারণ মানুষের পর্যাপ্ত উপস্থিতি।


সড়ক ও মহাসড়কে যাত্রী ও পথচারীদের নিরাপত্তায় টহল বাড়ানো হয়েছে। ৪ প্লাটুন বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে মাঠে কাজ করছে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া জেলা পুলিশের পাশাপাশি থানা পুলিশের সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন যানবাহনে তল্লাশি করছেন। পরিস্থিতি মোকাবেলা সব ধরনের প্রস্তুতি রেখেছে প্রশাসন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী মামলায় রায়কে ঘিরে কেউ যাতে নাশকতা না করতে পারে সে ব্যাপারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সুপার স্যারের নির্দেশনায় সারারাত মাঠে ছিল পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা। এছাড়া ভোর থেকে কার্যক্রম চলমান রয়েছে। রায় ঘোষণার পর পরিস্থিতি বুঝে সব ধরনের আইনী ব্যবস্থা নিবে পুলিশ।

পড়ুন- আশুগঞ্জ সার কারখানায় বেতন বৈষম্য দূর করতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

দেখুন- শেখ হাসিনাকে হাজার বার ফাঁসি দিলেও কম হবে: মীর স্নিগ্ধ |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন