26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৯:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি। সোমবার দুপুর সাড়ে ৩টায় শহরের স্টেশন রোড়ের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিণ করে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান ও এমএ ওহাবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

অন্যদিকে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীমের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়।

এসময় নেতারা জানিয়েছেন, শেখ হাসিনাকে দ্রুত দেশের মাটিতে ফিরে এনে রায় কার্যকর করার দাবি জানানো হয়।

অপরদিকে, রায় ঘোষণাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে দেখা গেছে।

পড়ুন- চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার

দেখুন- এখনো উত্তাল ৩২, থেমে থেমে চলছে সং/ঘ/র্ষ | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন