বিজ্ঞাপন

শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায় ঘোষণায় দিনাজপুরে জুলাই যোদ্ধাদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদন্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল। এই রায় ঘোষণার পর সারা দেশের ন্যায় দিনাজপুরে বইছে আনন্দের বন্যা। রায়ের পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।
সোমবার (১৭ নভেম্বর ২০২৫) বাদ মাগরিব দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান হতে জুলাই স্মৃতিস্তম্ভ থেকে জুলাই যোদ্ধাদের এক আনন্দ মিছিল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মডার্ণ মোড়ে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে শোভাযাত্রায় জুলাই যোদ্ধা মোস্তফা শাকিল, মিনহাজ জামান, মোঃ শাহিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা একরামুল হক আবির, আরিফ মুন, মোঃ সাব্বিরসহ অন্যান্য জুলাই যোদ্ধা ও এনসিপির নেতৃবৃন্দ অংশগ্রহণ সংগ্রহ করেন।
এদিকে আনন্দ মিছিলের পূর্বে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে শহরের বিভিন্ন মোড়ে মিষ্টি বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন: নেত্রকোনার দুর্গাপুরে নবান্ন উৎসব পালিত

দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন