২৭/০২/২০২৬, ১৬:০৪ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৬:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেখ হাসিনার ফাঁসির রায়ে টাঙ্গাইলে আনন্দ মিছিলরায় দ্রুত কার্যকরের দাবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে জেলা গণসংহতি আন্দোলনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এক আলোচনা সভায় মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন- জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক ফাতেমা রহমান বিথী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আবু হামিদ শের শাহ্, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাইদুল ইসলাম, সাবেক সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় বক্তরা বলেন, শুধু ফ্যাসিষ্ট শেখ হাসিনার ফাঁসির রায় দিলেই হবে না। ফাঁসি কার্যকর করতে হবে। এছাড়া শহীদদের আত্মা শান্তি পাবে না।

এ সময় গণসংহতি আন্দোলনের জেলা ও বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।

এদিকে রাতে শেখ হাসিনার ফাঁসির রায়ে আনন্দ মিছিল করেছে জেলা এনসিপির নেতৃবৃন্দ। শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

পড়ুন:নেত্রকোনার দুর্গাপুরে নবান্ন উৎসব পালিত

দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন