শেয়ারবাজারের চলমান সংকট কাটাতে অর্থ বরাদ্দের উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আইসিবি সরকারের কাছে আবেদনের জন্য কর্ম পরিকল্পনা ঠিক করেছ। পুঁজিবাজারকে টেনে তুলতে দ্রুত এ উদ্যেগ বাস্তবায়নে কাজ করছে আইসিবি।
শেয়ারবাজারের চলমান দুর্দাশার কথা কম-বেশি সবারই জানা। সরকারও বাজার ভালো করতে দীর্ঘমেয়াদে নিয়েছে ইতিবাচক পদক্ষেপ। কিন্তু তারল্য সংকটের এই বাজারে যে দিতে হবে নগদ অর্থের সাপোর্ট।
তাই সরকার থেকে অর্থ বরাদ্দ নিয়ে বাজারে তারল্য সরবরাহ করতে উদ্যোগ নিয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ আইসিবি। একটি স্বাধীন কমিটি তৈরি করে বড় একটি ফান্ড মার্কেটের শেয়ার কিনতে করা হবে ব্যবহার।
এদিকে সরকারের পক্ষ থেকে আইসিবির মাধ্যমে ১৫ হাজার কোটি টাকার ফান্ড গঠনের চিন্তা-ভাবনা থাকলেও এখনো সঠিক কতো টাকার ফান্ড গঠন করা হবে সেটি নির্ধারিত হবে হিসেব মতো।
এদিকে শেয়ারবাজারে তারল্য সংকট রয়েছে সেটি কাটানোর জন্য আস্থা ফেরানোই মূল চ্যালেঞ্জ -বলছেব বিশেষজ্ঞরা।
তীব্র আস্থা সংকটের বাজারে ইতিবাচক খবরের ছড়াছড়ি। যদিও দৃশ্যত কোন পদক্ষেপ দেখছেন না বিনিয়োগকারীরা। তবে সামনের পুঁজিবাজার নিয়ে বেশ আশাবাদি হয়ে উঠছেন সংশ্লিষ্টরা।
এনএ/


