শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনআনি বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক তিনবারের এমপি মাহমুদুল হক রুবেল।
গত ১৮ জুলাই গভীর রাতে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারের ব্রিজ পারে আগুন লেগে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে তিনি ১৯ জুলাই সন্ধ্যায় বিএনপির নেতা কর্মীদের সাথে নিয়ে তিনানী বাজারে আসেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করে পুড়ে যাওয়া দোকান মালিকদের সাথে কথা বলে সার্বিক খোঁজ খবর নেন। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
এসময় হাতিবান্ধা ও মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে ছিলেন।
পড়ুন : তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে শেরপুরে কৃষক দলের বিক্ষোভ


