25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২১:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শেরপুরে আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন এবং যুব রেড ক্রিসেন্ট এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় আজকের তারুণ্য দল যুব রেড ক্রিসেন্ট দলকে ১-০ গোলে পরাজিত করে।

৪ জুলাই শুক্রবার বিকেলে সদর উপজেলার বটতলী বাজারস্থ নিজাম উদ্দিন আহমেদ মডেল কলেজ মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আবু সাঈদ ও শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য রফিক মজিদ।

এ সময় সাংবাদিক কাজী মাসুম, জাহিদুল খান সৌরভ, স্থানীয় ইউপি মেম্বার হারুন মিয়া, আজকের তারুণ্য এর মো. রবিউল ইসলাম রতন, যুব রেড ক্রিসেন্ট এর সভাপতি সিফাত সহ স্থানীয় ব্যক্তিবর্গ, তরুণ সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার হিসেবে ট্রফি প্রদান করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : শেরপুরে ছাত্রদল নেতার বৃক্ষরোপণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন